Sunday, June 22, 2025

ভারতীয় ‘রিপাবলিক বাংলা’ টিভির সম্প্রচার বন্ধে হাইকোর্টের রুল



 বাংলাদেশে, ভারতীয় রিপাবলিক বাংলা টিভির সম্প্রচার কেন বন্ধ করা হবেনা তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রবিবার (২২ জুন) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি প্রেক্ষিতে এই রুল জারি করেন বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধে ব্যবস্থা নিতেও বিটিআরসির প্রতি রুল জারি করা হয়। তথ্য সচিব, টেলিকমিউনিকেশন সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি সচিবসহ ৬ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে বাংলাদেশে ভারতীয় বাংলা টিভি ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেছিলেন আইনজীবী মাহমুদুল হাসান। ভারতের ‘রিপাবলিক বাংলা’ টিভি চ্যানেলটি বাংলাদেশে হিন্দু- মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বলে উল্লেখ করা হয় রিটে।

রিটে আরও বলা হয়, মিথ্যা অপ্রপচারের মাধ্যমে ষড়যন্ত্র করে চট্টগ্রামকে আলাদা করার চেষ্টাও করছে এই ভারতীয় বাংলা টিভি চ্যানেল। তাই বিটিআরসির প্রতি এই নির্দেশনাও চাওয়া হয় এই রুলে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: