Saturday, July 12, 2025

বন্দগোয়ালিয়ায় হা-ডুডু ফাইনাল: উৎসবমুখর পরিবেশে যুব সমাজের ব্যতিক্রমী আয়োজন



ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বন্দগোয়ালিয়ায় অনুষ্ঠিত হলো হা-ডুডু ফাইনাল খেলা। 

শুক্রবার বন্দগোয়ালিয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বন্দগোয়ালিয়া যুব সমাজের উদ্দ্যেগে  আয়োজিত হয় এ ঐতিহ্যবাহী এ হা-ডুডু ফাইনাল খেলাটি । যেখানে স্থানীয় নারী পুরুষের ব্যাপক উপস্থিতি খেলাটিকে আরো প্যানবন্ত করে তুলে । 

এই খেলাকে ঘিরে এলাকাবাসীর মাঝে ছিল উৎসবের আমেজ। মাঠজুড়ে ছিল দর্শকের উপচে পড়া ভিড়।  

মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব সাঈদ-উজ-জামান সাঈদের  সভাপতিত্ব খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মুক্তাগাছা উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ হাফিজুর রহমান খান (মঞ্জু), খেরুয়াজানী ইউনিয়ন বিএনপি,  সিনিয়র যুগ্ম আহবায়ক, মোঃ শাহজাহান সিরাজ, , ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেনসহ উপজেলা যুবদল , পৌর যুবদল ও ছাত্রদলের নেতা কর্মী বৃন্দ । 

ফাইনাল খেলায় সিনিয়র একাদশ  ও জুনিয়র একাদশের হাড্ডা হাড্ডি লড়াই হয় । ফাউল আর হলুদ কার্ডে খেলাটি হয়ে উঠে উত্তেজনা পুর্ণ ।  পরে জুনিয়র একাদশ পয়েন্টের ভিত্তিতে এগিয়ে বিজয়ী হয় । 

আগত দর্শনর্থীরা জনান  ধীর্ঘ সময় পর এ ধরণের ঐতিজ্যবাহী খেলার আয়োজন দেখতে তারা সকলেই এসেছেন , এধরণের আয়োজন আগামীতে আরো আয়োজন করার আহবান জানান তারা 

বিজয়ী দলের খেলোয়ার তাদের অনুভুতি ব্যাক্ত করে বলেন গ্রাম বাংলার এ সংস্কৃতি সমুজ্বল রাখার জন্য আয়োজক দের প্রতি আহব্বান জানান । 


পুরস্কার বিতরণ কালে অতিথিবৃন্দ তাদের বক্তব্য বলেন সকলের সহযোগীতা থাকলে প্রতিবছরই এ ধরণের আয়োজন তারা করবেন বলে আশ্বাস দেন ।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: